× Overview Buy Product Orders Affiliates Earning Reports Settings Logout
Cart

সুন্দরবনের গরান ফুলের মধু (500g)

গরান ঝোপ জাতীয় জ্বালানী কাঠের চিরসবুজ গাছ।  সুন্দরবনে গরান ফুলের মৌসুমে যে মধু সংগ্রহ করা হয়, তাকেই সুন্দরবনের গরান ফুলের মধু বলে। সুন্দরবনের গরান ফুলের মধু অনেক বেশি জনপ্রিয় এবং আকর্ষণীয়, সেই সাথে এর দামও বেশি কারণ অন্য মধুর থেকে এর উৎপাদন অনেক কম। গরান ফুলের মধু অনেক সুস্বাদু এবং মিষ্টি ও সুগন্ধযুক্ত হয়ে থাকে। 

  • গরান ফুলের মধু অনেক বেশি মিষ্টি হয়।
  • গরান ফুলের মধু পাতলা হয় এবং বুনো ঘ্রাণ থাকে।
  • লালচে বাদামি রং এবং সামান্য ঘোলা হয়।
  • স্ফটিকায়িত হতে দেখা যায় না।
  • মধুর উপরের তলে পোলেনের পুরু স্তর দেখা যায়।
  • মধুর পাত্রের গায়ে গাঁদ জমে যেতে পারে কারণ এগুলা মৌয়ালদের হাতের কাটা মধু৷

মূলত খাঁটি মধু চেনার উপযুক্ত কোনো নিয়ম নেই ল্যাব টেস্ট ছাড়া। তাই অনেক ব্যবসায়ী বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বোকা বানিয়ে আপনাদের কাছে মধু বিক্রি করে। তাই খাঁটি মধু কিনতে হলে অবশ্যই একজন বিশস্ত ব্যবসায়ীর কাছ থেকে মধু ক্রয় করতে হবে।