সুন্দরবনে খলিশা ফুলের মৌসুমে যে মধু সংগ্রহ করা হয়, তাকেই সুন্দরবনের খলিশা ফুলের মধু বলে। মে থেকে জুলাই মাসে এই ফুল ফোটে এবং এই সময়ই এই মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের খলিশা ফুলের মধু অনেক বেশি জনপ্রিয় এবং আকর্ষণীয়, সেই সাথে এর দামও বেশি কারণ অন্য মধুর থেকে এর উৎপাদন অনেক কম। খলিশা ফুলের মধু অনেক সুস্বাদু এবং মিষ্টি ও সুগন্ধযুক্ত হয়ে থাকে। সুন্দরবনের খলিশা ফুলের মধু সাধারণত সোনালী রঙের হয়ে থাকে। বাংলাদেশের অনেক জেলায় এই মধু অনেক জনপ্রিয় এবং বিখ্যাত।